ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 December, 2025, 11:26 AM

কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ ৮মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ( ১০ ডিসেম্বর) ভোররাতে কাশিমপুরের লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা হামলার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আট-জনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের এ চক্রের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ছিনতাইকৃত মোবাইল, এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক সদরচালা এলাকারলাবিব উদ্দিন ও ছাফিয়া খাতুনের ছেলে মোঃ সোহেল রানা (৪১), গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার লোহাকৈর এলাকার মৃত জসীম উদ্দিন ও সখিনা বেগমের ছেলে মোঃ ইব্রাহিম (৪৫), শরিয়তপুর জেলার জাজিরা থানার বিলাপুর এলাকার মোঃ সজিব ফকির,
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলী ও রহিমা বেগম পুত্র মোঃ রবি আলম (৩২)।

কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অন্যরা হলো- গাইবান্ধা জেলার সদর থানার গিদারী গ্রাম এলাকার সেলিম মিয়া ও সাবিনা বেগমের ছেলে মোঃ শামীম মিয়া (২৮), নরসিংদী জেলার সদর থানার পূর্ব দত্তপাড়ি এলাকার মৃত সুমন মিয়া ও সনি বেগমের ছেলে সামিউল আদনান (২১), গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকার মোঃ আনিছ মিয়ার ছেলে মোঃ আলমগীর (২৮) ও মেয়ে
আঁখি (৩৫)।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক ও সন্ত্রাস দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status