|
নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
নতুন সময় প্রতিবেদক
|
![]() নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিলেন এনসিপির নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন—তবে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এসময় সালেহ উদ্দিন সিফাত সাংবাদিকদের জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দিয়েছি, আমরা একটি রিসিভ কপি নিয়েছি। সেখানে অবশ্য ১৯ মিনিট বিলম্বে গ্রহণ করা হলো উল্লেখ করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান সাংবাদিকদের বলেন, “তারা জমা দিয়ে থাকতে পারে। যদি সময়ের পরে জমা দিয়ে থাকে তবে তা আমলে নেওয়ার সুযোগ নেই।” উল্লেখ্য, সংসদের বিরোধীদলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনও চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়। মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগ দেন। গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন। অর্থাৎ চাকরি ছাড়ার চার মাস পেরিয়েছে তার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামের হাওয়া আক্তার সন্তান জন্মদিয়ে ৩ দিন পর দিলেন এসএসসি পরীক্ষা
জ্বালানি সংকটেও তৈরি পোশাক খাতের রপ্তানিতে বাধা আসতে দেবে না সরকার: গাজীপুরে শ্রমমন্ত্রী
টকশোর বক্তব্য ঘিরে সমালোচনা, ফেসবুকে দুঃখ প্রকাশ ও নিজের অবস্থান ব্যাখ্যা এমপি সেলিমের
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
