|
চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, ভিডিও ভাইরাল প্রাথমিক তথ্যে জানা যায়, মাঝ-আকাশে বিমানটির ইঞ্জিন হঠাৎ শক্তি হারিয়ে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করলেও শেষ মুহূর্তে ভারসাম্য রাখতে ব্যর্থ হন। ফলে বিমানটি সোজা গিয়ে পড়ে একটি চলন্ত গাড়ির ওপর। সংঘর্ষের তীব্রতায় আশপাশের গাড়িচালকদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটেজে এক নারী যাত্রীকে চিৎকার করে বলতে শোনা যায়, “ওহ মাই গুডনেস!” বিমানটি যে গাড়ির ওপর পড়ে, সেটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সি এক নারী। স্বাভাবিকভাবেই হাইওয়ে ধরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এমন ঘটনা তার জীবনে যে ঘটবে, তা তিনি কখনো কল্পনাও করেননি। প্রচণ্ড ধাক্কা সত্ত্বেও তিনি প্রাণে অক্ষত থাকেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
