|
পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের
নতুন সময় প্রতিবেদক
|
![]() পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর আরভি অ্যান্ড এফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সাভারের আরভি অ্যান্ড এফ ডিপোতে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান। আইএসপিআর জানিয়েছে, ডিপোতে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আরভি অ্যান্ড এফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট এবং ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার। এ সময় সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গত ৯ ডিসেম্বর আরভি অ্যান্ড এফ কোরের তৃতীয় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নেন মেজর জেনারেল এস. এম. আসাদুল হক। সাভার আরভি অ্যান্ড এফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য অনুযায়ী তাকে কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
