|
অসুস্থ মরিয়ম-গীতার পাশে দাঁড়িয়ে নজর কাড়লেন চট্টগ্রামের ডিসি
নতুন সময় প্রতিনিধি
|
![]() অসুস্থ মরিয়ম-গীতার পাশে দাঁড়িয়ে নজর কাড়লেন চট্টগ্রামের ডিসি গত ১৬ আগস্ট জাহাঙ্গীরের ছেলে তানজিদ আলমকে স্কুলে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জাহাঙ্গীর। হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেও চলমান চিকিৎসা ও আনুষঙ্গিক ব্যয় জোগানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। অসহায় এই পরিস্থিতিতে তিনি লিখিতভাবে সহায়তা চান চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে। সারাদেশে ‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিত চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আবেদন যাচাই-বাছাই শেষে আজ বুধবার (১০ ডিসেম্বর) জাহাঙ্গীরকে অফিসে ডেকে মরিয়ম বেগমের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ বিষয়ে জাহাঙ্গীর বলেন, “ছোটবেলা থেকেই চট্টগ্রামে থাকি, অনেক ডিসিকেই দেখেছি। এই ডিসি স্যার গরিব মানুষকে নিজের লোক মনে করে সাহায্য করেন।” জাহাঙ্গীরকে বিদায় দিয়ে নির্ধারিত সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জেলা প্রশাসক। ঠিক সেই সময় উপস্থিত হন আরেক অসহায় নারী—গীতা বিশ্বাস (৫০)। দীর্ঘদিন ধরে অসুস্থতা ও দারিদ্র্যের কষ্টে জর্জরিত এই নারী ডিসির কাছে চিকিৎসা সহায়তা চান। তাকেও তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন ডিসি জাহিদুল ইসলাম। সহায়তা পেয়ে আবেগাপ্লুত গীতা বিশ্বাস জেলা প্রশাসককে আশীর্বাদ করতে করতে বেরিয়ে যান। জেলা প্রশাসকের নির্দেশে স্টাফরা তাকে আপ্যায়নও করেন। মানবিক সহায়তার বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “এই জেলার দায়িত্ব নতুন নিয়েছি। সামনে জাতীয় নির্বাচন—ব্যস্ততাও অনেক। তারপরও চেষ্টা করি যেন কেউ সাহায্য চাইতে এসে খালি হাতে না ফেরেন। মানুষ হিসেবে মানুষের পাশে দাড়াতে পারাই আমার বড় প্রাপ্তি।” মানবিক উদ্যোগে ব্যস্ত সময়েও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আবারও প্রশংসা কুড়ালেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
