ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন ফুলবাড়ী ডিগ্রী কলেজে
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Wednesday, 10 December, 2025, 6:28 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 10 December, 2025, 6:30 PM

বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন ফুলবাড়ী ডিগ্রী কলেজে

বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন ফুলবাড়ী ডিগ্রী কলেজে

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা, বালিশ পাচার, ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রীতি ফুটবল ম্যাচ। শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু। তাঁর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিক ও বিএমটি বিভাগের কুইজ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা ইতিহাস, মুক্তিযুদ্ধ, সমসাময়িক বিশ্বজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে অংশ গ্রহণ করে।

দুপুর ১২টায় কলেজের ছাত্রীদের জন্য অনুষ্ঠিত বালিশ পাচার প্রতিযোগিতা ছিল দিনটির অন্যতম আকর্ষণ। হাস্যোজ্জ্বল পরিবেশে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত প্রতিযোগিতা ক্যাম্পাসে আনন্দের আমেজ ছড়িয়ে দেয়।

বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত প্রীতি ফুটবল ম্যাচ। উচ্চ মাধ্যমিক ফুটবল দল বনাম ডিগ্রী–অনার্স ফুটবল দলের মধ্যে হওয়া এই ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলাটি গড়ায় ট্রাইবেকারে, যেখানে ডিগ্রী ও অনার্স দল ৩–২ গোলে জয় লাভ করে।

বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন ফুলবাড়ী ডিগ্রী কলেজে

বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন ফুলবাড়ী ডিগ্রী কলেজে

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজের প্রভাষক আবুর রহমান পাশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ–সভাপতি লোকমান হোসেন সরকার।

এ ছাড়া কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত থেকে পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন।

প্রীতি ফুটবল ম্যাচ পরিচালনা করেন কলেজের প্রভাষক জাকারিয়া মিয়া। তাকে সহায়তা করেন উপদর্শক আলমগীর হোসেন ও শাকিল। বিজয় দিবস উপলক্ষে এই চমৎকার আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, ঐতিহ্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করে তুলেছে বলে আয়োজকরা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status