|
পূবাইলে নারীকে মারধর করে স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে
নতুন সময় প্রতিনিধি
|
![]() পূবাইলে নারীকে মারধর করে স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে সেই সময় ওই নারীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার কথা অভিযোগে উল্লেখ করে স্থানীয় পূবাইল থানায় সুষ্ঠু বিচার প্রত্যাশায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ওই নারী। ভিকটিম নারী পরশমণি সাংবাদিকদের জানান, তার বাড়ির পাসেই জায়গা কিনে নতুন একটি ঘড় নির্মান করেন একই এলাকার গোলজার হোসেন ওরফে মধু কসাই। ঘড় নির্মানের সময় আইনের তোয়াক্কা না করে নতুন ঘরের পাসে কোন খালি জমি রাখেননি মধু। এমনকি নতুন ঘড়ের টিনের ছাউনি ভিকটিমের জমিতে চলে আসে। এ বিষয়ে পাসের জমির মালিক পরশমণি তাকে জিজ্ঞাসা করলে তার উপরে চড়াও হয়ে হামলা চালায় মধু কসাই ও তার স্ত্রী। পরে দ্রুত ভিকটিম কে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গীয়ে চিকিৎসা সেবা গ্রহণ করিয়েছেন তাঁর পরিবার। এদিকে পরশমণির চেইন ছিনিয়ে নেওয়ার বিষয়ে স্থানীয় মসজিদের সভাপতি শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, মারধরের পূর্বে পরশমণির গলায় চেইন ছিলো এবং চেইন যে টান দিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে তা ভিকটিমের গলায় কাটা ছেড়া দেখেই বুঝা যাচ্ছে এবং তা স্থানীয়দের নজরে এসেছে। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
