ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
টঙ্গীতে পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে শ্রমিক হত্যা মামলায় গ্রেপ্তার ১
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Monday, 1 December, 2025, 7:02 PM

টঙ্গীতে পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে শ্রমিক হত্যা মামলায় গ্রেপ্তার ১

টঙ্গীতে পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে শ্রমিক হত্যা মামলায় গ্রেপ্তার ১

হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় কাজ করার সময় পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

‎গাজীপুর মহানগরীর টঙ্গীতে ওই প্রস্তুতজাত খাদ্য তৈরীর কারখানার কর্মী গোলাম রাব্বি (১৮) নামে জনৈক শ্রমিকের পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৯নভেম্বর) দুপুরে টঙ্গীর হিমারদীঘি এলাকায় হক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রাব্বি হত্যা মামলায় রবিন মিয়া (১৮) নামে কারখানাটির অপর এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

মৃত রাব্বি নেত্রকোনার আটপাড়া থানার কমলা গ্রামের মামুন মিয়ার ছেলে। অপর দিকে গ্রেপ্তার রবিন মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গয়পুর গ্রামের সবুজ মিয়ার ছেলে।

কারখানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কারখানায় অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন রাব্বি। তাঁর শরীরে আটা ও চিনি লেগে থাকায় কারখানার ভেতরে থাকা কম্প্রেসর মেশিন চালু করে বাতাস দিয়ে শরীর পরিষ্কার করার চেষ্টা করেন অন্য শ্রমিকেরা।

এ সময় রবিন কম্প্রেসর মেশিনের পাইপ রাব্বির পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রাব্বি অসুস্থ হয়ে পড়লে অন্যরা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে রাব্বিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইশান বলেন, গতকাল দুপুরে কারখানায় কয়েকজন শ্রমিক ময়দা ও চিনির বস্তা খুলছিলেন। রাব্বির গায়ে ময়লা থাকায় কম্প্রেসর মেশিন চালু করে শরীরে হাওয়া দিতে থাকেন।

এ সময় রবিন রাব্বির পায়ুপথে বাতাস ঢুকিয়ে রাব্বিকে আহত করেন। ঘটনার পর কারখানার শ্রমিকেরা রবিনকে আটক করে পুলিশে দিয়েছে।
‎রবিবার (৩০নভেম্বর) দুপুরে মৃত রাব্বির বাবা মামুন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দাখিল করেছেন।

‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা মূলে গ্রেপ্তারকৃত রবিন নানে একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status