|
ময়মনসিংহ নগরীতে দিবালোকে রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহ নগরীতে দিবালোকে রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন মানববন্ধনে বক্তারা রিয়াদের হত্যাকাণ্ডকে পরিকল্পিত ও নৃশংস বলে উল্লেখ করেন এবং জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দিনের পর দিন এলাকায় এমন অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে, আর এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্থানীয়রা জানান, রিজওয়ান জাহান খান রিয়াদের মতো শান্ত, ভদ্র ও সদালাপী যুবককে এভাবে হত্যা করা পুরো এলাকাকে শোকাহত করেছে। মানববন্ধনে রিয়াদের পরিবারেও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের চোখে মুখে শোক, ক্ষোভ ও বিচারের আকুতি প্রকাশ পায়। বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, প্রকৃত অপরাধীদের সনাক্তকরে শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে ময়মনসিংহ সদর সার্কেল সোহরাওয়ার্দী ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম উপস্থিত হয়ে রিয়াদ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে একজনকে সনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
