|
বিশ্ব এইডস দিবসে যশোরে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() বিশ্ব এইডস দিবসে যশোরে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত আজ সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর থেকে র্যালিটি শুরু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েতের নেতৃত্বে সকাল ৯টা ২০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি যাত্রা শুরু করে। র্যালিটি হাসপাতালের তিন নম্বর ও দুই নম্বর গেট ঘুরে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সকাল ৯টা ৩০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা এইডস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। র্যালিতে হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ প্রায় ৩০ থেকে ৪০ জন অংশ নেন। এইডস দিবস উপলক্ষে দিনব্যাপী হাসপাতালের পক্ষ থেকে অন্যান্য সচেতনতামূলক কার্যক্রমও চলমান থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
