|
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম ঢাকায়
নতুন সময় প্রতিবেদক
|
![]() খালেদা জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম ঢাকায় ৫ থেকে ৬ সদস্যের এই দলের বাংলাদেশে আসার বিষয়টি বিএনপির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এর আগে গত শনিবার (২৯ নভেম্বর) বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিল। সূত্রটি জানায়, বন্ধুপ্রতীম কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। অপর আরও একটি সূত্র জানিয়েছে, চীনের মেডিকেল টিমটি ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে। উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অবস্থায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাহাড়ে স্বস্তির ধারা: সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া
বাউফলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাউফল বালিকা বিদ্যালয়
সাতক্ষীরার ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে
ফুলবাড়ীতে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৪ মাংস বিক্রেতাকে জরিমানা
