|
উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
এ এইচ অনিক
|
![]() উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি মাওলানা নেছার উদ্দিন সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। সাংবাদিকদের ‘জাতির বিবেক’ আখ্যা দিয়ে তিনি পেশাগত দায়িত্ব পালনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা সভাপতি মাওলানা মো. শাহে আলম, সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব হাসান, পৌর সভাপতি মুফতি আব্দুল আজিজ, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ডিএম আল-আমিন, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান সজল মোল্লাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সোহাগ হাওলাদারসহ প্রেসক্লাবের বিভিন্ন সদস্য, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
বিশ্বকাপ উন্মাদনায় ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ ক্যাম্পেইন চালু করল অপো
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত
গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা, স্বাস্থ্যঝুঁকিতে চরের শ্রমজীবী নারীরা
