|
স্মার্টফোনের পছন্দে স্লিম ডিভাইসের গুরুত্ব বাড়ছে
নতুন সময় ডেস্ক
|
![]() স্মার্টফোনের পছন্দে স্লিম ডিভাইসের গুরুত্ব বাড়ছে দেশের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ সময় বাইরে কাটানো শিক্ষার্থীরা এমন ফোনই খুঁজছেন, যা হালকা, স্লিম এবং দিনভর ব্যবহারযোগ্য। এই চাহিদায় নজর কাড়ছে ইনফিনিক্স হট ৬০ প্রো+ দামের মধ্যে সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ডিসপ্লে, জেন-জি অনুপ্রাণিত রঙ এবং ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ক্যামেরা তরুণদের কাছে ফোনটিকে স্টাইলিশ পছন্দে পরিণত করেছে। ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও মাত্র ১৫৫ গ্রাম হালকা বডির কারণে ডিভাইসটি সারাদিন ব্যবহারের জন্য উপযোগী হয়ে উঠছে। সন্ধ্যায় ছবি তোলা বা আউটডোর আড্ডার সময় এর কার্ভড এজ ও ক্যামেরা ডিজাইন বাড়তি আকর্ষণ তৈরি করছে। টেক বিশেষজ্ঞদের মত, তরুণদের সক্রিয় ও অভ্যাসভিত্তিক লাইফস্টাইল স্মার্টফোন বাজারে নতুন চাহিদা সৃষ্টি করছে। আগামীতে ব্র্যান্ডগুলো ডিজাইন, টেকসই গঠন, আরামদায়ক গ্রিপ এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির ওপর আরও বেশি প্রতিযোগিতা করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
