ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, লাশকেই ‘বিয়ে’ তরুণীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 December, 2025, 1:51 PM

বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, লাশকেই ‘বিয়ে’ তরুণীর

বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, লাশকেই ‘বিয়ে’ তরুণীর

এক প্রেমকাহিনীর করুণ পরিণতি। বর্ণ বা জাতের পার্থক্যের কারণে মেয়ের বাবা ও ভাইদের হাতে মৃত্যু হয়েছে প্রেমিকের। প্রতিবাদে প্রেমিকের লাশকেই ‘বিয়ে’ করার সিদ্ধান্ত নেন মেয়ে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নানদেড় এলাকায়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, সক্ষম টেট নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় আঁচল মামিদ্বার নামে এক তরুণীর। পরিচয় একসময় প্রণয়ে গড়ায়।

তবে আঁচলের পরিবার এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। দুই পরিবারের জাতের ভিন্নতা নিয়ে আপত্তি ছিল তাদের। কিন্তু নানা হুমকি সত্ত্বেও টেটের সঙ্গে সম্পর্ক চালিয়ে যান আঁচল।
 
গত বৃহস্পতিবার আঁচলের ভাইয়েরা ও বাবা জানতে পারেন, তারা দুজন বিয়ে করতে যাচ্ছেন। এরপরই তারা টেটকে খুঁজে বের করে নির্মমভাবে পিটিয়ে, মাথায় গুলি করে ও পাথর দিয়ে থেঁতলে হত্যা করেন।
 
বাবা-ভাইদের এমন নৃশংসতায় হতবিহ্বল আঁচল শেষকৃত্যের সময় টেটের বাড়িতে যান এবং তিনি মৃতদেহে হলুদ মাখান এবং নিজের কপালে সিঁদুর পরেন। এভাবেই মৃত প্রেমিককে ‘বিয়ে’ করেন তিনি।
 
এরপর তরুণী ঘোষণা করেন, জীবনের বাকি সময় তিনি টেটের বাড়িতেই তার স্ত্রী হিসেবে থাকবেন। আঁচল বলেন, ‘আমাদের প্রেম জিতেছে, সক্ষম মারা গেলেও আমাদের প্রেম বেঁচে আছে। আমার বাবা ও ভাইয়েরা হেরে গেছে।’
 
এই হৃদয়বিদারক ঘটনাটি ভিডিওতে ধরা পড়েছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আঁচল তার বাবা এবং ভাইদের ‘ঠান্ডা মাথায় হত্যার’ জন্য ফাঁসির দাবি জানিয়েছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status