|
প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা দিল এটোভা টেকনোলজি
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা দিল এটোভা টেকনোলজি অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব উদ্দিন খোকন বলেন, বাস্তবমুখী প্রশিক্ষণ তরুণদের কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়। মানবসম্পদ উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রশাসক হাফিজুল্লাহ খান লিটন বলেন, স্থানীয় সরকার ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য বাস্তবভিত্তিক প্রশিক্ষণ অত্যাবশ্যক। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ডিইআইইডি প্রকল্পের মূল লক্ষ্য তরুণদের শিল্প–প্রস্তুত দক্ষতা বাড়ানো। এটোভার উদ্যোগ সেই লক্ষ্যকে আরও এগিয়ে নেবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ফ্লোরা টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল ডিউক, বেসিস সহযোগী কমিটির সদস্য রওশন কামাল জেমসসহ এটোভার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা। রবিউল ইসলাম নয়ন বলেন, শিল্পভিত্তিক প্রশিক্ষণ তরুণদের বাস্তব কর্মপরিবেশে কাজের প্রস্তুতি আরও শক্তিশালী করে। রওশন কামাল জেমস বলেন, দক্ষ আইটি জনশক্তি তৈরির প্রতিটি উদ্যোগকে বেসিস স্বাগত জানায়। এটোভার কার্যক্রম প্রশংসনীয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার–দিকনির্দেশনা গ্রহণ করেন। এটোভা টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আলম সভাপতির বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ নয়, তরুণদের শিল্পখাতের বাস্তব কাজে সম্পূর্ণ প্রস্তুত করে তোলা। সামনে আরও বিস্তৃত আকারে প্রশিক্ষণ ও ক্যারিয়ার সাপোর্ট কার্যক্রম চালানো হবে। এটোভা টেকনোলজি জানায়, ভবিষ্যতে শিল্পভিত্তিক প্রশিক্ষণ, পরামর্শদান ও কর্মজীবন সহায়তা আরও সম্প্রসারিত করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
