গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নেতা-কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮নভেম্বর) বিকেলে কালিয়াকৈরের মৌচাক ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভান্নারা স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকি বক্তব্যে বলেন, তারেক রহমানের ৩১ দফার পরিকল্পনা সকলকিছু বাস্তবায়নের জন্য গাজীপুর-১ আসনের কালিয়াকৈরে দিন রাত কাজ করে যাচ্ছেন তিনি।
গাজীপুর'র কালিয়াকৈরে বিএনপির কর্মীসভা
তিনি বলেন, জনগণ বিএনপির পক্ষে রয়েছে এবং মাঠে থেকে সক্রিয় থাকলে বিজয় নিশ্চিত করা সম্ভব। তাই সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন তিনি।
পরে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।