|
বিএনপি নেতা এনামুলের বহিষ্কার প্রত্যাহারে আনন্দের বন্যা
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() বিএনপি নেতা এনামুলের বহিষ্কার প্রত্যাহারে আনন্দের বন্যা দলের সিদ্ধান্তে মোতাবেক রবিবার (২৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে ফোন করে জানতে চাইলে এসএম এনামুল হক আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি পাইকগাছাবাসী ও বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সাংবাদিকদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন আমি খুলনায় অবস্থান করছি। সোমবার বিকেলে পাইকগাছায় আসবো। পাইকগাছা উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, এসএম এনামুল হক পাইকগাছার প্রবেশ দ্বার শাপলা চত্বরে পৌঁছালে গণসংবর্ধনা দেওয়া হবে। সেই সাথে শত শত মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পাইকগাছায় প্রবেশ করবে। এদিকে বহিষ্কার প্রত্যাহারের খবরে আনন্দের বন্যা বয়ে যায় দলটির তৃণমূল নেতাকর্মীদের মাঝে। ফেসবুকে নেতাকর্মীরা অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে থাকেন। সেই সাথে বাদ যায়নি সচেতন নাগরিক সমাজ। রাজনৈতিক জীবনে এসএম এনামুল হক সোনাদানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বার বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত ছাড়াও পাইকগাছা বিএনপির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলটির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার রয়েছে গভীর সম্পর্ক। যায় কারণে দলটির তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘ ধরে এসএম এনামুল হকের বহিস্কার আদেশ প্রত্যাহারে দাবি জানিয়ে আসছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
