ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 November, 2025, 10:43 AM

দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম

দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম

দীর্ঘ নীরবতার পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। প্রায় দুই বছর ধরে কোনো নতুন কাজ তার দর্শকদের সামনে আসেনি। শেষবার তাকে দেখা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবরে, জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ ছবিতে। ওটিটিতেও মিম অনুপস্থিত অনেকদিন। মাঝখানে সরকারি অনুদানের ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির শুটিং করলেও সেটিও এখন পর্যন্ত মুক্তির অপেক্ষায়। এরপর আর কোনো নতুন সিনেমা বা ওয়েব কনটেন্টে তার অংশগ্রহণের খবর পাওয়া যায়নি।

তবে বিরতি ভেঙে নতুনভাবে ফিরতে প্রস্তুত মিম। মিম জানান, ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন তিনি। পর্দায় কাজ না থাকলেও ব্র্যান্ড–সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে তিনি নিয়মিত ছিলেন। শনিবার (২২ নভেম্বর) এক ফ্যাশন হাউসের উদ্বোধনে অংশ নিয়ে তিনি জানান, আগামী বছরই আবার সিনেমা হলে তার নতুন কাজ নিয়ে হাজির হবেন।

সূত্রে জানা গেছে, মিম ইতোমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। এ ছাড়া তাঁর হাতে আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ রয়েছে, যা ধীরে ধীরে সামনে আসবে।

মিম জানান, দুই বছরে তার কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। অবশেষে সেই অপেক্ষার প্রাপ্তি মিলছে। আগামী মাসেই তার নতুন কাজগুলোর ঘোষণা আসবে।

বিরতিতে যাওয়ার আগের সময়টা ছিল তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায়। ২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরান’ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। একই নির্মাতার ‘দামাল’ সিনেমায়ও তাঁর অভিনয় প্রশংসিত হয়। পরের বছর তিনি অভিনয় করেন দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status