|
ব্ল্যাকে দ্যুতি ছড়ালেন সুনেরাহ
নতুন সময় ডেস্ক
|
![]() ব্ল্যাকে দ্যুতি ছড়ালেন সুনেরাহ এবারের পার্টি লুকটি ওয়েস্টার্ন টোনে সাজানো হলেও অভিনেত্রীর উপস্থিতি তাতে যোগ করেছে অতিরিক্ত ইন্টেনসিটি। ক্যামেরার সামনে দাঁড়ানো মাত্রই বোঝা যায়, তার আত্মবিশ্বাসই সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট। মেকআপে ছিল সফট গ্ল্যামের পরিমিত ছোঁয়া চোখে শিমারি আইশ্যাডো, আইলাইনার ও মাশকারার সমন্বয়, ঠোঁটে লালঘেঁষা ন্যুড লিপগ্লস আর হাতে লাল নেইল–পলিশ। সব মিলিয়ে ক্যামেরায় যেন উঠে এসেছে এক নতুন, আরও আত্মপ্রত্যয়ী সুনেরাহ বিনতে কামাল। অভিনেত্রীর ভেতরের পোশাকেও ছিল ঝলমলে ছোঁয়া। সিলভার টোনের ক্রপ টপ, যার ওপরের স্তরে দেওয়া শিমারি নেট ওভারলে পুরো সাজেই এনে দিয়েছে বিশেষ আবেদন। ব্ল্যাক হাইওয়েস্ট টেইলরড শর্টস পুরো আউটফিটে তৈরি করেছে স্মার্ট ও নিখুঁত ভারসাম্য। সুনেরাহর পুরো সাজে সবচেয়ে বেশি চোখে পড়ে তার ব্ল্যাক শিমারি ব্লেজারটি। হাতার প্রান্তে যুক্ত নরম পালকের টেক্সচার লুকটিতে এনেছে এক ধরনের থিয়েট্রিক্যাল এলিগেন্স। বর্তমান পার্টি মৌসুমে এ ধরনের ফেদার কাফ ব্লেজার যে দারুণ ট্রেন্ডি, সুনেরাহ তা আরও একবার প্রমাণ করে দিলেন। সুনেরাহর হেয়ারস্টাইল ছিল নরম, ভলিউমাস ওয়েভে সাজানো, যা তার মুখের গড়নকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। লম্বা ক্রিস্টাল স্টেটমেন্ট দুল তার পুরো গ্ল্যাম লুকে যোগ করেছে আলোকোজ্জ্বল মাত্রা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
