|
দ্য কুইন অব বেঙ্গল মিথিলা: আবেগপ্রবণ হয়ে বললেন- তারপর থেকেই আমার খুব কান্না পাচ্ছে
নতুন সময় ডেস্ক
|
![]() দ্য কুইন অব বেঙ্গল মিথিলা: আবেগপ্রবণ হয়ে বললেন- তারপর থেকেই আমার খুব কান্না পাচ্ছে প্রতিযোগিতার মঞ্চে বিভিন্ন সেশনে চলছে নানা পরীক্ষা। এরই অংশ হিসেবে গতকাল, ১৯ নভেম্বর, ১২১টি দেশের প্রতিযোগীরা হেঁটেছেন নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরে। মঞ্চে নিজের দেশের ঐতিহ্য তুলে ধরে মিথিলা তাঁর সেই লুকের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। জামদানিতে 'দ্য কুইন অব বেঙ্গল': মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে ন্যাশনাল কস্টিউম হিসেবে মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের প্রধান ও ঐতিহ্যবাহী পোশাক শাড়ি। আর দেশের সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরতে তিনি পছন্দ করেছেন সাদা জামদানি, যা বাংলার এক রাজকীয় ঐতিহ্য। এই অভিজাত জামদানি শাড়ির মোটিফে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। ছবি পোস্ট করে মিথিলা লিখেছেন: মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম - দ্য কুইন অব বেঙ্গল। এরপর তিনি পুরো লুকের বিস্তারিত তুলে ধরেছেন। মিথিলা উল্লেখ করেন, এই ঐতিহ্যবাহী জামদানি 'বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য'। আবেগ ধরে রাখতে পারেননি মিথিলা বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে মিথিলা তাঁর ন্যাশনাল কস্টিউমের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি, সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরল। আর আমি হ্যাপি, কারণ আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে। এরপরই তিনি তাঁর গভীর অনুভূতির কথা জানান: স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। মঞ্চে যখন থাকবেন এবং নিজের দেশকে উপস্থাপন করা কত বড় সাহস আর শক্তির প্রয়োজন, সেটা তখনই উপলব্ধি করা যায়। মিথিলার এই পারফরম্যান্স দেশের ঐতিহ্যকে বিশ্বদরবারে গৌরবের সঙ্গে তুলে ধরল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
