ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পছন্দের খাবার না পেয়ে হত্যার দায়ে দোষী বন্দির মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 November, 2025, 2:56 PM

পছন্দের খাবার না পেয়ে হত্যার দায়ে দোষী বন্দির মামলা

পছন্দের খাবার না পেয়ে হত্যার দায়ে দোষী বন্দির মামলা

হত্যার দায়ে দোষী সাব্যস্ত ৫৪ বছর বয়সী আন্দ্রে ম্যাককেনি নামে এক অস্ট্রেলিয়ান কারাবন্দি কারাগারে তাঁর পছন্দের খাবার ভেজিমাইট খেতে না দেওয়ায় ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্টে মানবাধিকার লঙ্ঘনের মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ভেজিমাইট না খেতে পাওয়া একজন অস্ট্রেলিয়ান হিসেবে তাঁর সাংস্কৃতিক অধিকারের লঙ্ঘন।

ম্যাককেনি ভিক্টোরিয়ার বিচার ও কমিউনিটি সুরক্ষা বিভাগ এবং করেকশনস ভিক্টোরিয়া'র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যার শুনানি আগামী বছরে হবে। ভেজিমাইট বিয়ারের ইস্ট থেকে তৈরি একটি ফুড স্প্রেড, যা অস্ট্রেলিয়ান সংস্কৃতির অংশ।

অন্যদিকে, কারা কর্তৃপক্ষ বলছে ২০০৬ সাল থেকে ভেজিমাইট নিষিদ্ধ। তাদের যুক্তি, এতে থাকা ইস্ট ব্যবহার করে বন্দিরা গোপনে মদ তৈরি করতে পারে এবং এর গন্ধ মাদক শনাক্তকারী কুকুরকে বিভ্রান্ত করে। এই কারণে এটিকে 'কনট্রাব্যান্ড' বা নিষিদ্ধ সামগ্রী হিসেবে রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status