ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় এক দিনে ২৫ ফিলিস্তিনি নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 November, 2025, 10:42 AM

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় এক দিনে ২৫ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় এক দিনে ২৫ ফিলিস্তিনি নিহত

গাজায় যুদ্ধবিরতি চলাকালেও গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া গাজা সিটি ও খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় ৭৭ জন আহত হয়েছেন। বুধবার এসব হামলার ঘটনা ঘটে। 

এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত সাড়ে পাঁচ সপ্তাহে গাজায় অন্তত ৩০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, নিহতদের প্রায় অর্ধেকই নিহত হন গত সপ্তাহে এক দিনে, যখন ইসরায়েলি সেনারা প্রতিশোধমূলকভাবে ব্যাপক আক্রমণ চালায়। একই সময়ে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।

এদিকে মিডল ইস্ট মনিটর জানায়, ইসরায়েল বুধবার ভোর থেকে গাজায় আক্রমণ জোরদার করেছে, যা চলমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েল এক পোস্টে দাবি করেছে, খান ইউনিসে তাদের সৈন্যদের ওপর হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status