|
এবার আরও ১৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে নিলো বিএনপি
নতুন সময় প্রতিনিধি
|
![]() এবার আরও ১৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে নিলো বিএনপি বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগের জন্য এই ১৪জন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। পদ ফিরে পাওয়া ওই ১৪ জন নেতারা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আতাউর রহমান মুকুল, সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদ। এছারা গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, একই মহানগরীর ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন ও ৪৯-৫০-৫১ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর নাছরিন আক্তার শিরিন। পদ ফিরে পাওয়া অন্যরা হলেন- গাজীপুরের গাছা থানা বিএনপির ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর হাছিনা মমতাজ, ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সফিউদ্দিন আহমেদ, ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ৫২-৫৩-৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর কেয়া শারমীন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি এস মনির এবং ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর ফিরোজা আক্তার। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সারাদেশে ২৮ নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। গত সোমবার (১৭ নভেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গণমাধ্যমকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সত্যিই কি মার্কিন গ্যাস স্টেশনে সাইবার হামলা চালিয়েছে ইরান?
নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড সরিষাবাড়ী: ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি, আহত ৫
দেলদুয়ারে ভোর রাতে দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট
