|
রাণীশংকৈলে ডায়াবেটিস দিবসের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() রাণীশংকৈলে ডায়াবেটিস দিবসের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রবিবার সকালে পৌরশহরের হ্যালিপ্যাড এলাকায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার লোকমান হোসেনকর্মসূচি সংগঠন মো: সলিমুল্লাহ প্রমুখ। উক্ত ক্যাম্পে এলাকার স্থানীয়দের মাঝে স্বাস্থ্য শিক্ষা, চোখ পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
