|
“আলোচনা চাই, সংঘাত নয়”—বাকৃবিতে ৪৭তম বিসিএস প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি
নতুন সময় প্রতিবেদক
|
![]() “আলোচনা চাই, সংঘাত নয়”—বাকৃবিতে ৪৭তম বিসিএস প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি আজ রবিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে ৪৭তম বিসিএসপ্রত্যাশীরা বলেন, “পিএসসি কোনো আলোচনা বা যৌক্তিকতা বিবেচনা না করেই পরীক্ষার্থীদের ওপর একতরফাভাবে অমানবিক সময়সূচি চাপিয়ে দিয়েছে। পরপর দুইবার শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা প্রমাণ করে—পরীক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।” তারা আরও বলেন, “৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। অল্প সময়ের মধ্যে বিপুল সিলেবাস প্রস্তুত করা অসম্ভব। এই সময়সূচি এমসিকিউ পদ্ধতির মতো চাপিয়ে দেওয়া হয়েছে—যা সম্পূর্ণ অযৌক্তিক।” ৪৭তম বিসিএসপ্রত্যাশীরা পিএসসির প্রতি দাবি জানান, ‘পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণ করা, পুলিশের হামলার ঘটনার তদন্ত করা এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা।’ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমরা সংঘাত চাই না, আলোচনা চাই। কিন্তু পরীক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করলে আন্দোলন আরও কঠোর হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
