|
ভূরুঙ্গামারীতে গম প্রদর্শনীর উপকরন বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভূরুঙ্গামারীতে গম প্রদর্শনীর উপকরন বিতরণ রবিবার ( ১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে গম প্রদর্শনীর উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী কুড়িগ্রামের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আব্দুল জব্বার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলার ৩ টি প্রদর্শনীতে ১৮ বিঘার জমির জন্য ৩৬০ কেজি গম বীজ এবং ইউরিয়া, ডিএপি, এমওপি, জিপ, জিংক, বোরন, জৈব সার, বীজ শোধক ও বীজ সংরক্ষনের জন্য মোট ২৪টি বীজ সংরক্ষন পাত্র বিতরণ করা হয়। উল্লেখ্য এর আগে তেল ও ডাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩টি করে প্রদর্শনীর উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
