ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাইকগাছার বিভিন্ন স্থানে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ ও মতবিনিময়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 November, 2025, 7:09 PM

পাইকগাছার বিভিন্ন স্থানে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ ও মতবিনিময়

পাইকগাছার বিভিন্ন স্থানে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ ও মতবিনিময়

পাইকগাছার বিভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন খুলনা -৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, থানার ওসি রিয়াদ মাহমুদ, ফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষক মন্ডলী এবং পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। এর আগে সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন।

এসময় মাওলানা আবুল কালাম আজাদ সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন তারুণ্যের বাংলাদেশ বিনির্মান এবং অবহেলিত পাইকগাছা কয়রার উন্নয়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানান।

দলীয় নেতাকর্মীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আবুজার গিফারী, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি আহমদ আলী, জামায়াতের পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মাওলানা আব্দুল কাদীর, শিবিরের উপজেলা সভাপতি সাঈদুর রহমান, মুজাহিদুল ইসলাম, তামিম রায়হান ও সোহেল আহমেদ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status