|
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত!
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত! রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-কমিশনার গাজীউর রহমান বলেন, “বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ডাবতলার বাসায় ঢুকে হামলা চালায় এক ব্যক্তি। এতে তার ছেলে তাওসিফ রহমান সুমন নিহত হয়েছেন।” বাসার ব্যবস্থাপক মাহবুব সাংবাদিকদের বলেন, “ভবনের পাঁচতলার এক গৃহকর্মী ঝামেলা হচ্ছে বলে নিচে খবর পাঠায়। দ্রুত সেখানে গিয়ে সুমন, তার মা তাসমিন নাহার ও লিমন মিয়া নামে একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখি। “এরপর সুমনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” আহত তাসমিন নাহার ও লিমন মিয়া হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। সন্দেহভাজন হামলাকারী লিমনের বাড়ি প্রাথমিকভাবে গাইবান্ধায় বলে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
