ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধানমন্ডি থেকে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 November, 2025, 6:23 PM

ধানমন্ডি থেকে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ

ধানমন্ডি থেকে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সন্দেহভাজন হিসেবে আটক করা ১৪ বছর বয়সী কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ। ধানমন্ডি থানার পক্ষ থেকে তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

উপকমিশনার জানান, কিশোরটি গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। আজ সকাল ১০টার দিকে সে ধানমন্ডি এলাকায় আসে এবং পুলিশের নজরে পড়ে। পুলিশ তার বাড়ি খুঁজে দেখে কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। সেই কারণে তাকে ছেড়ে দেওয়া হয়।

কিশোরকে আটক করার সময় পুলিশ জানিয়েছিল, তার আচরণ সন্দেহজনক ও বিভ্রান্তিকর ছিল। সে নিজেকে কখনো শিক্ষার্থী, কখনো ছাত্রদল বা ছাত্রশিবিরের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল। তার ব্যাগে পাওয়া কাগজপত্র দেখে মনে হচ্ছিল, সে কোনো নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত হতে পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে নিষিদ্ধ কর্মকাণ্ড বা নাশকতার সম্ভাবনায় সতর্ক অবস্থানে রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status