|
ঘুমধুম সীমান্তে চোরাই কাপড় ও সিএনজিসহ আটক ৩
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() ঘুমধুম সীমান্তে চোরাই কাপড় ও সিএনজিসহ আটক ৩ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল ঘুমধুম সীমান্তের ৩২ নম্বর পিলার থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জামালের ঘের’ নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশি বিভিন্ন কাপড়, গোলগলা গেঞ্জি, থামি কাপড়, তিনটি মোবাইল ফোন ও একটি সিএনজিসহ তিনজন চোরাচালানকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন—ঘুমধুম কোনারপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে নুর মোহাম্মদ (৩৮), ঘোনারপাড়া এলাকার সৈয়দ আলমের ছেলে মিজানুর রহমান (২২) এবং ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এল ব্লকের বাসিন্দা বশিরাম হোসেনের ছেলে মো. ইউসুফ (২৫)। কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানায় বিজিবির এ কর্মকর্তা। আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
