|
বাউফলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত বিএনপি নেতা মুনির হোসেন
মোঃ আল আমিন আকন
|
![]() বাউফলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত বিএনপি নেতা মুনির হোসেন গণসংযোগে অংশ নেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র এটিএম মিজানুর রহমান খোকন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব বশির আহম্মেদ পঞ্চায়েত, কাছিপাড়া আব্দুর রশিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস. এম. কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্য সচিব প্রভাষক নাইম শিকার তারেক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনইমুল ইসলাম (মিরাজ), বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ (মুন্না)সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী। গণসংযোগ চলাকালে মুনির হোসেন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশে সুশাসন ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
