|
নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি
নতুন সময় ডেস্ক
|
![]() নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি গট ৭ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটির গান ‘সোনা বন্ধু রে’, কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী। আগামী ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে পুরো সিনেমাটি। ছবিতে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, রাজনন্দিনী পাল, চান্দ্রেয়ী ঘোষসহ রয়েছেন সায়নী ঘোষ। সায়নী জানান, ছবিতে তিনি ‘সরস্বতী’ নামের এক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের বাড়িতে যে দিদিরা কাজ করেন, তাদের জীবনকে কেন্দ্র করেই গল্পটি তৈরি।’ অভিনেত্রী আরও বলেন, ‘এর আগে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিকোণ থেকে খুব কম গল্পই বলা হয়েছে, তাই এই কাজটা আমার কাছে বিশেষ।’ রাজনীতিতে যোগ দেওয়ার পর অভিনয়ে সায়নীকে কমই দেখা যায়। তিনি এখন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। রাজনীতিতে আসার পর ‘গ্ল্যামার বাড়ানোর অভিযোগ’ নিয়ে সায়নী বলেন, ‘আগে অনেকে ভাবতেন অভিনেত্রীরা রাজনীতিতে আসেন শুধু পরিচিতির জন্য। কিন্তু আমি মনে করি, আমি সেই ধারণাটা ভাঙতে পেরেছি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
