|
ঝুঁকিপূর্ণ লঞ্চঘাট দিয়ে প্রতিদিন যাত্রী পারাপার, বড় দুর্ঘটনার আশঙ্কা
মো.আমিনুল ইসলাম, দশমিনা
|
![]() ঝুঁকিপূর্ণ লঞ্চঘাট দিয়ে প্রতিদিন যাত্রী পারাপার, বড় দুর্ঘটনার আশঙ্কা সরেজমিনে গিয়ে দেখা যায়, আউলিয়াপুর এলাকার এই লঞ্চঘাটে নারী, শিশু ও বিভিন্ন বয়সী যাত্রীদের ভিড় লেগে থাকে। ঢাকা থেকে পায়রা বন্দরের লঞ্চ ভিড়লে ঘাটে তীব্র ভিড় তৈরি হয়। ডেকের মাঝ বরাবর প্রায় ছয় থেকে সাত ফুট দীর্ঘ গর্ত, উল্টে থাকা লোহার পাত এবং ফাটল ধরা অংশে পানি ও আবর্জনা জমে আছে। স্থানীয়দের আশঙ্কা কোনো দুর্যোগ বা ঢেউ উঠলে পল্টনটির ভেতরে পানি ঢুকে বিপর্যয় ঘটতে পারে। আউলিয়াপুর ঘাট এলাকার একাধিক বাসিন্দা জানান,এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ -সাত শতাধিক যাত্রী পারাপার করেন।পল্টনটির মাঝখানে বড় গর্ত হয়ে গেছে, কোনো বাচ্চা বা বৃদ্ধ পা ফসকে পড়লে সোজা নিচে চলে যাবে। তবু বিকল্প না থাকায় সবাই বাধ্য হয়ে এই ঘাট ব্যবহার করছে। আরেক যাত্রী বলেন,জানিনা কবে এই জরাজীর্ণ ঘাটে দুর্ঘটনা ঘটবে। আমরা শুধু চাই, দ্রুত ঘাটটির পল্টনটি সংস্কার করা হোক। স্থানীয়রা জানান, বহুদিন ধরেই ঘাটের এমন দুরবস্থা, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন বা বিআইডব্লিউটিএ কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে বিআইডব্লিউটিএ পটুয়াখালী অফিসের উপ-পরিচালকে জানানো হয়েছে। এলাকাবাসী ও যাত্রীদের আশঙ্কা যদি দ্রুত ঘাটটি সংস্কার না করা হয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
