ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
প্রকাশ: Saturday, 8 November, 2025, 3:45 PM

শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক

শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে যুব নেতৃত্বাধীন আর্থসামাজিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ভয়েস অব পুওর পিপল এর আয়োজনে কিংডম অব নেদারল্যান্ডস সরকার এর আর্থিক সহযোগিতায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন এর সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় শ্রীবরদী পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব ছনকান্দা গ্রামের জুলহাস মিয়ার বাড়িতে  জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ও যুব সম্প্রদায়ের ভূমিকা শির্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক জনপ্রতিনিধি আব্দুল কাদির মেম্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মাসুমা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার। আরো বক্তব্য রাখেন নারী নেত্রী জাহানারা বেগম, সমাজ সেবক মোঃ জুলহাস মিয়া,শিক্ষক সমিতির প্রতিনিধি জনাব আবু রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস অব পুওর পিপল এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না। আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা করা হয়। সেই সাথে তথ্য আপা প্রকল্পের আওতায় সকল নারীদের বিনামূল্যে সেবার প্রাপ্তি বিষয়ে আলোচনা হয়। পরিশেষে জাহানারা বেগম কে সভাপতি, রাশিদা বেগম কে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট জেন্ডার চ্যাম্পিয়ন নেটওয়ার্ক গঠন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status