|
পাইকগাছায় করুনাময়ী'র ৩৫তম মৃত্যু বার্ষিকী পালিত
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় করুনাময়ী'র ৩৫তম মৃত্যু বার্ষিকী পালিত দিন পাল্টায়, যুগ পাল্টায় ও পদ্ধতিও পাল্টায় সেটার সাথে সাথে শোষনের পদ্ধতিও পাল্টায়। এখন শোষনের পক্রিয়াও ভিন্ন, সেটা বুঝতে হবে । কিন্তু আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো ও প্রতিহত করব,প্রতিবাদ ও লড়াই করবো। সেটা আমাদের সন্তান,পরবর্তী প্রজন্ম, দেশের মাটি ও মানুষের জন্য জয় একদিন আনবোই, আনবো। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। উর্মিলা সরদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূমিহীন সংগঠনের শহীদুল ইসলাম, আবু সাঈদ,গাজী, ইতিকা মন্ডল, দিতি বৈরাগী, লতা মন্ডল,রাহেলা বেগম ও শেখ কবির হোসেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন নিজেরা করির কেন্দ্রীয় টিম সদস্য রেজানুর রহহমান,খুলনা বিভাগীয় সমন্বয়ক পবিত্র চন্দ্র সরকার,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি মোহন,দেলুটি ইউপি সদস্য পলাশ কান্তি রায়, বদিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আলোচনা সভা শেষে "নাটক"সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,খুলনাঞ্চলে চিংড়ি চাষ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে ১৯৯০ সালের ৭ নভেম্বর উপজেলার দেলুটির ২২ নং পোল্ডারের হরিনখোলায় প্রভাবশালী ঘের মালিক ওয়াজেদ আলী বিশ্বাসের ভাড়াটের হামলা ও গুলিতে করুনাময়ী সরদার নিহত ও অনেকেই আহত হন। সেই থেকে আজ অবদি এ দিনটিকে "নিজেরা করি "ও ভূমিহীন সংগঠন পালন করে আসছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
