ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
চট্টগ্রামের আলোচিত সরোয়ার বাবলা এবং সাম্প্রতিক সকল হত্যাকান্ডের মুলহোতাসহ গ্রেপ্তার ৬
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 8 November, 2025, 2:05 PM

চট্টগ্রামের আলোচিত সরোয়ার বাবলা এবং সাম্প্রতিক সকল হত্যাকান্ডের মুলহোতাসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রামের আলোচিত সরোয়ার বাবলা এবং সাম্প্রতিক সকল হত্যাকান্ডের মুলহোতাসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যা, প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. ইদ্রিসকে গুলি এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যাসহ রাউজান এলাকায় প্রকাশ্যে গুলি ও সংঘর্ষের মূল হোতা ইশতিয়াক চৌধুরী প্রকাশ অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) বায়েজিদের চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং চট্টগ্রামের ১৮ মামলার আসামি সরোয়ার হোসেন বাবলা গুলিতে নিহত হন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status