|
বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আইসিসির
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আইসিসির আইসিসি জানায়, নারী ক্রিকেটের বিকাশ ও বিশ্বব্যাপী প্রসার বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে আইসিসি প্রথম এই পরিকল্পনার ঘোষণা দিয়েছিল, আর এখন সেটিই বাস্তব রূপ পেতে যাচ্ছে। ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ আটটি দল অংশ নিয়েছে। সর্বশেষ (২০২৫) বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হলেও, ২০২৯ সালের আসরে থাকবে ৪৮টি ম্যাচ, যেখানে ১০টি দল মুখোমুখি হবে। এছাড়া, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়ছে দলের সংখ্যা। আগামী সংস্করণে অংশ নেবে ১২টি দল, যেখানে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে খেলেছে ১০ দল। এদিকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটে ছয়টি করে পুরুষ ও নারী দল খেলবে, তা আগেই জানা গিয়েছিল। আইসিসি এবারের সভায় ম্যাচের সংখ্যাও নির্ধারণ করেছে। আসরে মোট ২৮টি ম্যাচ হবে বলে জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে
