|
প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ খবর জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা শাপলা কলি নিয়ে কিছু ইতিবাচক সাড়া পেয়েছি। দেশবাসীর মধ্যেও আমরা শাপলা কলি প্রতীক নিয়েও ইতিবাচক সাড়া পেয়েছি। এটা আগে শাপলা ছিলো। এখন শাপলার চেয়েও আরও একধাপ এগিয়ে এলো। অর্থ্যাৎ শাপলাও আছে, কলিও আছে। তিনি বলেন, আমরা যতটুকু চিন্তা করি নির্বাচন কমিশন তার একধাপ বেড়ে চিন্তা করে। তারা শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে তো আমরা এটা ইতিবাচকভাবেই নিয়েছি। এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি দ্রুত গতিতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে, যাতে দ্রুত আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
