ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
তাড়াশে দু:স্থদের দুম্বার মাংস ছিনতাই
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Thursday, 30 October, 2025, 1:11 PM

তাড়াশে দু:স্থদের দুম্বার মাংস ছিনতাই

তাড়াশে দু:স্থদের দুম্বার মাংস ছিনতাই

সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দু:স্থদের জন্য দুম্বার মাংস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কে কারা এ মাংস ছিনতাই করেছে তা  নিশ্চিত করতে পারেননি। আজ বুধবার (২৯ অক্টোবর) উপজেলা সংলগ্ন মসজিদের পাশে এ ঘটনা সংঘটিত হয়েছে। জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও তাড়াশ উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক ১৬৪ প্যাকেট দুম্বার মাংস  বরাদ্দ করা হয়।  আজ বিকেলে বিতরণের খবর পেয়ে শতশত উৎসুক জনতা সেখানে  ভীড় করেন।

এ সময় তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান দুই দিনের প্রশিক্ষণে থাকায়, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত দায়িত্ব পান । তিনি তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবু ছাঈদ মল্লিক কে সঙ্গে নিয়ে পুলিশ পাহাড়ায় মাংসের প্যাকেট বিতরণ করেন। এ সময় তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর মহিলা মাদ্রাসার পক্ষে শিক্ষক মো: সুলতান  এক প্যাকেট দুম্বার  মাংস  বুঝে নেন।

মাংস নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন মসজিদের রাস্তায়  ভিড়ের মধ্যে কয়েকজন মিলে তাকে আটকিয়ে মাংসের প্যাকেটটি ছিনতাই করে নিয়ে যান। তবে তিনি কাউকে চিনতে পারেননি বলে জানান। মথুরাপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মো: সুলতান সাংবাদিকদের বলেন, দু:স্থদের হক এভাবে মানুষ ছিনতাই করে নিয়ে যায় ভাবতেই পারিনি। আল্লাহ এর বিচার করবেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি তাড়াশ থানার ওসির সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status