ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 October, 2025, 8:03 PM

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা সন্ত্রাসের প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

এসময় আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ মোল্লা, জামায়াত নেতা ইবরাহীম, খোরশেদ দেওয়ান প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে লগি-বৈঠা সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে, তার বিচার এখনো হয়নি। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া জাতির জন্য কলঙ্ক। বিক্ষোভ শেষে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status