|
টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার রবিবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি চৌকস টহলদল নাজিরপাড়া বিওপি’র আওতাধীন ‘সাইফুলের ঘের’ নামক জলাবদ্ধ এলাকায় অভিযান চালায়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় টহলদল ৪–৫ জন ব্যক্তিকে মিয়ানমারের দিক থেকে নাফনদী হয়ে ভারী বস্তা হাতে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের আত্মসমর্পণের নির্দেশ দিলে তারা আতঙ্কিত হয়ে মাদকের বস্তাগুলো পানিতে ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১,৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার প্যাকেজিং কৌশল ও বস্তায় পাওয়া কোড দেখে ধারণা করা হচ্ছে—এটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের একটি চালান। তদন্তে স্থানীয় এক পাচারকারীর পরিচয় শনাক্ত করা গেছে। তিনি হলেন—টেকনাফ পৌরসভার খানকার ডেইল এলাকার ইমান হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৩৩)। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে এবং উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ অভিযান আমাদের জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
