|
নানা আয়োজনে রাঙ্গাবালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো. বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() নানা আয়োজনে রাঙ্গাবালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বাদ্যযন্ত্রের তালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোড হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী। আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
