ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাম্বিয়ার সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 October, 2025, 7:23 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 22 October, 2025, 8:13 PM

গাম্বিয়ার সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

গাম্বিয়ার সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষক দল ছয় সপ্তাহব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করছে। এতে অংশ নেন গাম্বিয়ার ২৫০ জন অফিসার ও সৈনিক।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যের একটি প্রশিক্ষক দল গত ১৩ অক্টোবর থেকে গাম্বিয়া আর্মড ফোর্সেস ট্রেনিং স্কুলে ছয় সপ্তাহব্যাপী প্রাক মোতায়েন প্রশিক্ষণ পরিচালনা করছে।

প্রশিক্ষণে গাম্বিয়ার ২৫০ জন অফিসার ও সৈনিক অংশগ্রহণ করছেন।  বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশং ট্রেনিং (বিআইপিএসওটি)-এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো গাম্বিয়ার কুইক রিয়েকশন ফোর্স (কুইক আর এফ)-কে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টের সাথে যৌথভাবে মোতায়েনের জন্য প্রস্তুত করা।

প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে, কোর প্রি-ডিপ্লোয়মেন্ট ট্রেনিং ম্যাটেরিয়ালস (সিপিটিএম), স্পেশিয়ালাইজড ট্রেনিং ম্যাটেলিয়ালস ফর ইউএনআইবিএটি এবং মাঠ পর্যায়ের অনুশীলন (এফটিঅ্যাক্স)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status