ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিশু অধিকার ও সুরক্ষায় সরকার ও রাজনৈতিক দলের প্রতি ৬ দফা ইশতেহার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 October, 2025, 7:10 PM

শিশু অধিকার ও সুরক্ষায় সরকার ও রাজনৈতিক দলের প্রতি ৬ দফা ইশতেহার

শিশু অধিকার ও সুরক্ষায় সরকার ও রাজনৈতিক দলের প্রতি ৬ দফা ইশতেহার

জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে সরকার, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে ৬ দফার একটি ইশতেহার প্রকাশ করা হয়েছে। এই ইশতেহারে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসুরক্ষা, মতামত ও অংশগ্রহণ, সাইবার নিরাপত্তা, জলবায়ু ন্যায়বিচার এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ, শিশু শ্রম ও সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে দুই শতাধিক শিশুর উপস্থিতিতে ‘শিশু অধিকার সপ্তাহ-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে একশনএইড বাংলাদেশ এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল, “শিশুদের ক্ষমতায়ন, বাল্যবিবাহের অবসান - ডিজিটাল দুনিয়ায় নিরাপদ শিশুশিশব”। শিশুদের কণ্ঠস্বর তুলে ধরার মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠায় সমন্বিত পদক্ষেপের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় সরকারি কর্মকর্তারা, শিক্ষা বিশেষজ্ঞ ও জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার শিশু অধিকার বিশেষজ্ঞরা অংশ নেন। তারা বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান ও ব্যক্তিসহ সকলের দায়িত্ব। শিশুদের কণ্ঠস্বর নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করা হলে তা কার্যকর নীতি প্রণয়নের ভিত্তি হিসেবে কাজ করবে।

শিশুরা ইশতেহার পাঠের মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ দাবি ও প্রত্যাশা তুলে ধরে। তারা চায়, প্রতিটি স্কুলে যৌন প্রজনন, স্বাস্থ্য ও অধিকার শিক্ষা বাধ্যতামূলক করা হোক, এবং বাল্যবিবাহ বন্ধ ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংস্থাগুলো সক্রিয় উদ্যোগ নিক।

এছাড়া অনলাইনে শিশুদের হয়রানি বন্ধ, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি ও শক্তিশালী আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও শিশুদের নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সক্ষম করার আহ্বান জানায়।

উল্লেখ্য, অনুষ্ঠানে শিশু সংসদ অধিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য ও নৃত্য পরিবেশনা সহ ভার্চুয়ালি সারাদেশ থেকে প্রায় ৮০ শিশু সাংবাদিক অংশ নেন। শিশুদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে তাদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status