|
কক্সবাজারে বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() কক্সবাজারে বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের মংজয়পাড়া বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার–৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জিয়ানি খাল এলাকায় মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযানে প্রায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।” তিনি আরও বলেন, “বিজিবি সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
