|
টেকনাফের গহীন পাহাড়ে বিজিবির অভিযান, অস্ত্রসহ মানবপাচারকারী আটক
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() টেকনাফের গহীন পাহাড়ে বিজিবির অভিযান, অস্ত্রসহ মানবপাচারকারী আটক আটককৃত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া ১নং ওয়ার্ড এলাকার মো. হোছনের ছেরে মো. রুবেল (২০)। অভিযানে উদ্ধারকৃতরা হলেন, টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার জিয়াবুল হোসেনের ছেলে মোহম্মদ রাসেল (১৭), রামু উপজেলার খুনিয়াপালং এলাকার মো. সুলতানের ছেরে শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া উপজেলার জালিয়া পালং মনখালী ৯নং ওয়ার্ডের রফিকের ছেলে মো. ফয়সাল (১৭) একই এলাকার মো. ইলিয়াসের ছেলে মো. এহসান (১৬), উখিয়া বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর ছেলে নজিম উল্লাহ (১২) এবং একই ক্যাম্পের জাফর আলমের পুত্র শহিদুল আমিন (১৫)। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে টেকনাফ ২ বিজিবির একটি দল টেকনাফ রাজারছড়ার গহীন পাহাড়ে এই অভিযান পরিচালনা করেন। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় অস্ত্রধারী মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। অভিযান চলাকালে মানবপাচার চক্রের হাতে বন্দী ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি নাগরিক। উদ্ধারকৃত ভিকটিমরা জানান, রাজমিস্ত্রীর কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে ডেকে নিয়ে আটক করা হয়। পরে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তিন দিন ধরে তাদের বন্দী করে রাখা হয়েছিল। এ সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
