ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে রাতভর গুলাগুলি, এপারে আতঙ্ক
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Tuesday, 21 October, 2025, 7:00 PM

নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে রাতভর গুলাগুলি, এপারে আতঙ্ক

নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে রাতভর গুলাগুলি, এপারে আতঙ্ক

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির মধ্যে সংঘর্ষের জেরে আবারও ভেসে এসেছে ব্যাপক গোলাগুলির শব্দ; এতে আতংকে রাত পার করছেন স্থানীয়রা।

এদিকে ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন হতাহতের ঘটনার তথ্য পাওয়া গেলেও নিশ্চিত করেননি সংশ্লিষ্ট কেউ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার পরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার ৩৬ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, ঘুমধুমের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সন্ধ্যায় তার ওয়ার্ডের বাইশফাঁড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে আকস্মিক ভেসে আসতে শুরু করে ব্যাপক গোলাগুলির শব্দ। এতে আধা ঘন্টাব্যাপী অন্তত ২ শতাধিক রাউন্ড গুলিবর্ষণের এই শব্দ শোনা গেছে। এতে স্থানীয়দের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে। গোলাগুলির শব্দ ভেসে আসার সময় কেউ কেউ নিজ বাড়ীতে নিরাপদে অবস্থান নেন। অনেকে উদ্বেগ আর উৎকণ্ঠায় রাত জেগে কাটাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্টিগুলোর মধ্যে চলমান সংঘাতের ঘটনায় ধারণার কথা বলে স্থানীয় এ ইউপি সদস্য জানিয়েছেন, “রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরসা, আরএসও, এআরএ ও ইসলামী মাহাস সহ রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র সংগঠনের সাথে আরাকান আর্মির মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনো সীমান্তের ওপারে সংঘাত চলমান রয়েছে।“

এতে স্থানীয়রা ধারণা করছেন সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে সক্রিয় আরএসও এর সাথে আরাকান আর্মির মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে থাকতে জানিয়ে ইউপি সদস্য মোহাম্মদ আলম বলেন, “গোলাগুলির ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন হতাহতের খবর স্থানীয়দের প্রচার রয়েছে। তবে এই খবরের সত্যতা নিশ্চিত পারিনি।“

এদিকে সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের অন্তত ৩০০ থেকে ৪০০ মিটার অভ্যন্তরে সংঘটিত গোলাগুলির শব্দ শোনার বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি বলেন, রাতে গোলাগুলির শব্দ ভেসে আসার খবরটি শুনে সীমান্ত পরিস্থিতির খোঁজ নিয়েছেন। এটা মিয়ানমার অভ্যন্তরে দেশটির সশস্ত্র গোষ্টিগুলোর মধ্যে সংঘাতের জেরে ঘটতে পারে। উদ্ভুদ পরিস্থিতিতে সীমান্তের বাসিন্দাদের আতংকিত না হওয়ার আশ্বাস দিয়ে লে. কর্নেল খায়রুল আলম বলেন, সীমান্তে বিজিবির সতর্কতার সাথে নজরদারি অব্যাহত রেখেছে। এপারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারের সরকারি বাহিনীকে যুদ্ধে হটানোর পর থেকে মিয়ানমার অভ্যন্তরের পুরো সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী গোষ্টির আরাকান আর্মির হাতে। তবে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য বিস্তারে আরাকান আর্মির সাথে লড়াইয়ে নেমেছে আরসা ও আরএসও সহ রোহিঙ্গাদের আরও কয়েকটি সশস্ত্র সংগঠন। ইতিমধ্যে মিয়ানমারের বিবাদমান এসব সশস্ত্র গোষ্টির মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে।

এর আগে সর্বশেষ গত ১০ অক্টোবর মধ্যরাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের পাশাপাশি উখিয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকার ওপারে মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status