ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 October, 2025, 7:00 PM

মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে

মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে

নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কে অবস্থিত সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তার এই পরিদর্শন উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিশেষভাবে বিমোহিত করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল আমিন জানান, অন্যান্য জেলা প্রশাসকরাও আন্তরিক ছিলেন, কিন্তু ডিসি জাহিদুল ইসলাম শিশুদের জন্য উপহার, ফুল, চকলেট ও মিষ্টি নিয়ে আসেন এবং নিজ হাতে সেগুলো বিতরণ করেন। এমন মানবিক নজির আমরা আগে দেখিনি।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সামাইয়া হকের মা জেনিফার জেবিন বলেন, ডিসি সাহেব আমাদের অনুভূতিগুলো বোঝেন। আজ মনে হলো যেন আমাদের পরিবারের কেউ এখানে এসেছে। একইভাবে, অভিভাবক শফিকুজ্জামান বলেন, “তিনি যেভাবে শিশুদের সঙ্গে মিশেছেন, তা আমাদের গভীরভাবে ছুঁয়ে গেছে।

সুইড কমিটির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহনেওয়াজ মন্তব্য করেছেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম অসাধারণ ও অতুলনীয়। তার আন্তরিকতা সত্যিই অনন্য।

ডিসি জাহিদুল ইসলাম মিঞা নিজ বক্তব্যে বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ সহায়তা ও সুযোগ পেলে তারা অসাধারণ সাফল্য অর্জন করতে পারে। এই শিশুদের মধ্যেই বিশেষ মেধা ও দক্ষতা লুকিয়ে আছে। আমাদের দায়িত্ব তাদের মেধাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া।”

পরিদর্শনের সময় তিনি শিশুদের জন্য ফুল, চকলেট ও মিষ্টি নিয়ে আসেন, যা পেয়ে শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা তার মানবিক দৃষ্টিভঙ্গি ও আন্তরিকতার প্রশংসা করে বলেন, ডিসি জাহিদুল ইসলামের আন্তরিকতা অন্য প্রশাসকের চেয়ে আলাদা। তার কর্মকাণ্ড আমাদের হৃদয় স্পর্শ করেছে।

ডিসির এই মানবিক উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সরকারি প্রশাসনের মনোযোগ ও সহমর্মিতা প্রমাণ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status