ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে চেক প্রত্যাখ্যান মামলায় চাইনিজ রফিকের কারাদন্ড
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Tuesday, 21 October, 2025, 6:54 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 21 October, 2025, 7:18 PM

চাঁপাইনবাবগঞ্জে চেক প্রত্যাখ্যান মামলায় চাইনিজ রফিকের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে চেক প্রত্যাখ্যান মামলায় চাইনিজ রফিকের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিকের দেয়া চেকের বিপরীতে ব্যবসায়ী হাম্মাদ আলীর করা চেক প্রত্যাখ্যান মামলায় এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। পাশাপাশি তাকে আরো ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আব্দুল বাশির মো. নাহিদুজ্জামান এই দন্ডাদেশ প্রদাণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহির জামান জনি এই তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়া মহল্লার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম বলেন, ব্যবসার জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের বাসিন্দা হাম্মাদ আলীর কাছ থেকে ৪০ লক্ষ টাকা ধার নেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ মো. রফিকুল ইসলাম। কিছুদিনের মধ্যে টাকা ফেরত দেয়ার কখা থাকলেও তা দিতে তিনি গড়িমশি করেন। এদিকে টাকা পরিশোধের জন্য হাম্মাদ আলী তাগাদা দিতে থাকলে ২০১৩ সালের ১ জানুয়ারি ব্যবসায়ী হাম্মাদ আলীকে ১০ লক্ষ করে মোট ৪০ লক্ষ টাকার প্রাইম ব্যাংকের চারটি চেক প্রদান করেন রফিক। এদিকে হাম্মাদ আলী চেকগুলো ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক সেগুলো প্রত্যাখান করে সনদ প্রদাণ করে।

রবিউল ইসলাম আরো জানান, ব্যবসায়ী হাম্মদ আলী টাকা না পেয়ে একই বছরের ৭ ফেব্রæয়ারী আদালতের মাধ্যমে লিগ্যাল নোটিশ দেন চাইনিজ রফিককে। এরপরেও টাকা না দেয়ায় রফিকের বিরুদ্ধে ওই বছরের ২৭ মার্চ চিফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেন হাম্মাদ আলী। পরে দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আব্দুল বাশির মো. নাহিদুজ্জামান রফিককে একমাত্র অভিযুক্ত করে এই রায় ঘোষণা করেন। তবে দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় পর আদালত মামলা রায় দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।

আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান বলেন, চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে ১ বছরের কারাদন্ড প্রদাণ করেছেন আদালতের বিচারক। একই সাথে তাকে চেকে বর্ণিত সমপরিমাণ টাকার জরিমানাও করা হয়। আইনী লড়াই করতে হলে অবশ্যই আপিল করতে হবে। তবে তিনি এই রায়ের বিপক্ষে আপিল করবেন কি-না তা এখনও নিশ্চিত হতে পারিনি।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহির জামান জনি বলেন, ব্যবসায়ী হাম্মাদ আলী ১৮৮১ সালের হস্তান্তর যোগ্য দলিল আইনে ১৩৮ ধারায় চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক চেক ডিজঅনারের মামলায় তাকে কারাদন্ড ও ৪০ লক্ষ টাকা জরিমানা করেছেন। তিনি জরিমানার অর্ধেক টাকা জমা দিয়ে এই রায়ের বিপক্ষে আপিল করতে পারবেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status