ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
আমির হোসেন এর জালীয়াতিতে সর্বশান্ত এতিম দুই শিশু
এস এম আবু কাউসার
প্রকাশ: Thursday, 14 February, 2019, 11:25 PM

আমির হোসেন এর জালীয়াতিতে সর্বশান্ত এতিম দুই শিশু

আমির হোসেন এর জালীয়াতিতে সর্বশান্ত এতিম দুই শিশু

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর আমির হোসেনের জালীয়াতি ও প্রতারনায় এতিম দুই শিশু নিয়ে সর্বশান্ত ফাতেমা সুলতানা।  

জানাযায়, আমির হোসেন ওরফে সুজন (৩২) পিতা, লিয়াকত আলী, গ্রাম- বরুনা, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ। ফাতেমা সুলতানার পরিচিত ব্যাক্তি পরিচয়ের সুত্র ধরে ফাতেমার স্বামী মজিবুর রহমান সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ করতে থাকে, যোগাযোগের এক পর্যায়ে ফাতেমা সুলতানাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে ফাতেমার মৃত স্বামী মজিবুর রহমানের নামের সমস্ত সম্পত্তির মুল কাগজ পত্র হাতিয়ে নেয় আমির হোসেন। বিভিন্ন ভাবে কৌশল খাটিয়ে কোর্ট থেকে করিয়ে নেয় জমি বিক্রির জন্য আদালতের অনুমতি পত্র। পরে সমস্ত জমি নাম জারি করানোর জন্য নেয়া হয় ভোটার আইডি, ছবি এমন কি ফাতেমা সুলতানার দুই সন্তান সুমি আক্তার ও ফাহাদ বিন মজিব এদের ছবি, জন্ম সনদ ও আদালতের অনুমতি পত্র।

২০০৮ সালে মজিবুর রহমান মারা যাওয়ার পর থেকেই এই জালীয়াত বিভিন্ন  কৌশল চালিয়ে যেতে থাকে এবং ২ আগষ্ট ২০১২ সালে নিজের নামে ১০ দাগে নাম জারীর কথা বলে ফাতেমা সুলতানাকে প্রলোভন দেখিয়ে রুপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসে এনে পূর্বেই তৈরী করা দলিলে সই স্বাক্ষর করিয়ে নেয়, এবং পরে ভূয়া দলিল সাজিয়ে হাতিয়ে নেয়ার চেষ্টা করে প্রায় ১০৩.২০ শতাংশ জমি যার দলিল নং ১০৬০২। অর্থের অভাবে এক সময় ফাতেমা সুলতানা তার বরুনা স্বামীর ভিটা ছেড়ে চলে আসে বাবার বাড়ী খিলক্ষেত থানার পাতিরা গ্রামে। সংসারের প্রয়োজনের এবং সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে না পেরে মৃত স্বামীর নামে রেখে যাওয়া সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নেয় ফাতেমা সুলতানা। এ সময় আমির হোসেনের কাছে জমির কাগজ চাইলে সে জানায় তার কাছে নাকী ফাতেমা সুলতানা ১০৩.২০ শতক জমি বিক্রি করে দিয়েছে। আমির হোসেনের কথা শুনে আকাশ ভেঙ্গে পড়ে ফাতেমা সুলতানার মাথায়। খোজ নিতে থাকে রেজিষ্ট্রি অফিসে দলিলের নকল উঠিয়ে দেখে সত্যিই সে জমি তার নামে করে নিয়েছে। দলিলের গ্রহিতা ১। মোঃ আমির হোসেন, পিতা- লিয়াকত আলী, সাং বরুনা। দলিল লিখক, ২। ইব্রাহিম মিয়া, পিতা- আব্দুল হক, গ্রাম-রুপগঞ্জ, সনদ নং (১০২) এস অফিস রুপগঞ্জ। সাক্ষী করা হয়েছে ৩ মোঃ জাকির হোসেন, পিতা- মৃত নুরু মিয়া, গ্রাম-দড়িকান্দি, ৪। মোঃ রাসেল মিয়া, পিতা- বাচ্চু মিয়া, গ্রাম-মঙ্গলখালী, ৫। মোঃ তারিকুল ইসলাম, পিতা- মোঃ আবু সাঈদ, গ্রাম- দড়িকান্দি সর্ব থানা- রুাপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ। ফাতেমা সুলতানা একাধারে দুই তিন বছর আমির হোসেনকে অনুরোধ করলেও সে এতিমের হক বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দেয়ার কোন আশা নেই। এমন আবস্থায় ২৪ শে ডিসেস্বর নারায়নগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ জানায় ফাতেমা সুলতানা।

পরে ৮/০১/১৯ ইং তারিখে পুলিশ সুপারের কার্যালয় স্বারক নং-১২৭০১, তারিখ ২৭/১২/১৮ খ্রিঃ নোটিশ প্রেরন করা হয় মোঃ আনিচ উদ্দীন, বিপি নং-৮০১৩১৫৯৪৭৭ অতিরিক্ত পুলিশ সুপার, ’সি’ সার্কেল (রুপগঞ্জ) নারায়নগঞ্জ, থেকে নোটিশ পাঠায় বিবাদী আমির হোসেনের বাড়ী। পর পর তিন বার নোটিশ প্রেরন করলেও প্রতারক আমির হোসেন পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয় নাই। কিন্তু বিবাদী স্বাক্ষীগন সবাই হাজিরা দিয়ে বলেছে যে, দলিলে উল্লেখিত স্বাক্ষীর স্বাক্ষর তাদের কারোর নয়। এমনকি তারা দলিল তৈরীর  দিন কেউই রেজিষ্ট্রি অফিসে হাজির ছিলনা। এমতাবস্তায় ফাতেমা সুলতানা ২৪/০১/২০১৯ ইং তারিখে রুপগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) বরাবর নামজারী স্বগিত রাখার জন্য আবেদন করে। এ ব্যাপারে আশু সমাধানের জন্য কথা হয় বরুনা গ্রামের স্থানীর ওয়ার্ড মেম্বার জনাব মোঃ আলতাফের সাথে তিনি বলেন, আমির হোসেন একটা খারাপ প্রকৃতির লোক না হলে সে এতিমের এতোগুলো সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলতে পারতো না। এলাকার গন্যমান্য অনেক মুরুব্বিদের মতে আমির হোসেন একটা অর্থলোভী, ও বাটপার প্রকৃতির লোক। তার ফাদে যারা পা দিয়েছে তারাই সর্বশান্ত হয়েছে। আমরা এলাকাবাসী হিসেবে এতিমের হক তাদের সম্পদ ফিরে আসুক এটাই আমাদের কামনা ও প্রশাসনের কাছে জোর দাবী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status